পেলের রেকর্ড ভাঙার পর গোল করে ইয়ামালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ০১:৩৭আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:৩৭

গত মাসে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েই ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের  মর্যাদা পেয়েছিলেন লামিনে ইয়ামাল। স্পেনের এই ফরোয়ার্ড মঙ্গলবার মিউনিখ এরেনায় ফ্রান্সের মুখোমুখি হয়ে ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। মেজর টুর্নামেন্টের (ফিফা, ইউরো, কোপা আমেরিকা) সেমিফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন তিনি।

আগামী শনিবার ১৭ বছর পূর্ণ হবে ইয়ামালের। মঙ্গলবার ১৬ বছর ও ৩৬২ দিন বয়সে ভেঙে দিলেন ১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপে গড়া পেলের দীর্ঘদিনের রেকর্ড। ব্রাজিলিয়ান লিজেন্ডের বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন। স্পেনের ইয়াং সেনসেশনের কাছে সেই রেকর্ড হারালেন তিনি।

স্পেনের এই রাইট উইঙ্গার ইতিহাস গড়েছেন আরেকটি। ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল। ২১ মিনিটে নিজেই বল নিয়ন্ত্রণে রেখে বাঁ দিকে কাট করে ২৫ মিটার দূর থেকে লক্ষ্যে শট নেন। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ফ্রান্স কিপার মাইক মাইগনান কিছুই করতে পারেননি। 

এর আগে ৮ মিনিটে র‌্যান্ডাল কোলো মুয়ানি গোল করে ফ্রান্সকে এগিয়ে নিয়েছিল। সমতা ফিরিয়ে ইতিহাস গড়েন ইয়ামাল।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি