ভ্রমণ বিশৃঙ্খলায় বাতিল নেদারল্যান্ডসের সংবাদ সম্মেলন!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৫:১২আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৫:১২

ইউরোর দ্বিতীয় সেমিফাইনালের আগে ভ্রমণ বিশৃঙ্খলার অভিজ্ঞতা হয়েছে নেদারল্যান্ডসের। ডর্টমুন্ডে দেরি করে পৌঁছায় বাতিল হয়েছে দলটির নির্ধারিত সংবাদ সম্মেলন।

মূলত ভলফসবুর্গ থেকে বুধবারের সেমিফাইনাল ভেন্যু ডর্টমুন্ডে ট্রেনে করে যেতে হতো ডাচদের। সেখানেই বাধে বিপত্তি। রেললাইনে প্রতিবন্ধকতা থাকায় তাদের নির্ধারিত সফরটি বাধাগ্রস্ত হয়। পরে বিমানে করে যেতে হয়েছে তাদের। ভ্রমণে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করা যায়নি। যে কারণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি বাতিল করতে হয়েছে। এসময় বিমানবন্দরে যেতেও দলটিকে দেওয়া হয় পুলিশি পাহারা।

পরে উয়েফা থেকে জানানো হয় উয়েফার মিডিয়া চ্যানেলে ডাচ কোচ রোন্যাল্ড কোম্যানের একটা ইন্টারভিউ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।     

সেখানে নেদার‌ল্যান্ডস কোচ অবশ্য এই ভ্রমণ বিশৃঙ্খলার জন্য কোনও সমস্যার কথা উল্লেখ করেননি, ‘বিষয়টা অদ্ভুত। তার পরেও কোনও সমস্যা হয়নি। হোটেলের সামনে আমরা তখন বাসে বসেছিলাম। তখনও ছেড়ে যাইনি। খেলোয়াড়রা আড়াইঘণ্টার মতো হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে। নাহলে ট্রেনে তাদের বিশ্রাম নিতে হতো। বরং বলা ভালো রেলের তুলনায় ভ্রমণটা এতে সংক্ষিপ্ত হয়েছে। এখানে আসার জন্য এটাই উপযুক্ত মাধ্যম।’  

সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, এই বিলম্বে কোনও ধরনের সমস্যা হবে না, ‘আমার মনে হয় ওদের অনেক সময় থাকবে তার পরেও। তাতে খেলায় কোনও প্রভাব পড়বে না।’

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী