যেভাবে খেলে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়ের আশায় ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৭:৪০আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:৪০

ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে ইয়ামাল। রাইট উইংয়ে থেকে প্রতিপক্ষকে শাসন করছেন তিনি। তিনটি অ্যাসিস্টের পর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জাল কাঁপিয়ে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পান তিনি। মঙ্গলবার ১৭তম জন্মদিন তার, তবে এখনই উদযাপন করতে চান না। রবিবার বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে দেশে ফিরে তিনি উৎসব করার অপেক্ষায়। 

ইয়ামাল বলেছেন, ‘আমি মাকে বলেছিলাম, যদি আমরা জিতি, আমি উপহার হিসেবে কিছুই চাই না। আমি শুধু মাদ্রিদে আমার সতীর্থদের সঙ্গে উদযাপন করতে চাই। দর্শকদের সঙ্গে সেটা অন্যমাত্রা পাবে। বিমানবন্দর থেকে সবাই উন্মত্ত হয়ে থাকবে। আমরা অবিশ্বাস্য অর্জন নিয়ে পা রাখতে পারবো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা হবে দুর্দান্ত কিছু, যেটা ২০১২ সাল থেকে ঘটেনি।’

ইংল্যান্ডকে হারাতে কীভাবে স্পেনকে খেলতে হবে, সেটাও জানিয়ে দিলেন তিনি, ‘আমাদের সেভাবে খেলতে হবে, যেভাবে খেলছি, জার্মানি কিংবা ফ্রান্সের বিপক্ষে যেমন ছিল। আমরা যেমন, তেমন থাকতে হবে, বল পায়ে রেখে সবসময় খেলা নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি আমরা এক্ষেত্রে সেরা এবং সেটা করতে পারলে কেউ আমাদের থামাতে পারবে না। একটা ব্যাপার পরিষ্কার যে দল হিসেবে কেউ স্পেনের মতো না, বল পায়ে রেখে চাপ তৈরি করা। আমরা খুব ভালো করছি। শেষ পর্যন্ত এই শক্তি হতে যাচ্ছে আসল, এটা ছাড়া আপনি ইউরো ফাইনাল জিততে পারবেন না।’

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী