টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ০৯:১৮আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯:৪৯

দ্বিতীয় সেমিফাইনালে মারামারিতে জড়িয়ে আলোচনায় ছিল উরুগুয়ে। তৃতীয় স্থান নির্ধারণীর খেলায় যদিও তার প্রভাব পড়তে দেয়নি। বরং শেষ দিকে সুয়ারেজের নাটকীয় গোলে সমতা ফেরানোর পর রুদ্ধশ্বাস ম্যাচের জন্ম দিয়েছে তারা। কোপা আমেরিকায় টাইব্রেকারে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। 

অথচ নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ২-১ গোলের স্কোর লাইন নিয়ে কানাডা ভাবতেও পারেনি এমন ম্যাচ হাতছাড়া হতে চলেছে। যার পুরো কৃতিত্ব লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই কিংবদন্তি ও দলটির সর্বোচ্চ স্কোরার জিমিনেজের দেওয়া পাস থেকে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে স্কোর ২-২ করে ম্যাচটাকে শুটআউটে নিয়ে গেছেন। অর্থাৎ উরুগুয়েকে নতুন জীবন দেওয়ার কারিগর ছিলেন তিনি। তার পর ম্যাচটা টাইব্রেকারে গড়ালে সেখানে কানাডার ইমায়েল কোনের স্পট কিক সেভ করেছেন উরুগুয়ের গোলকিপার। আর আলফোনসো ডেভিস ক্রসবারে শট নিলে শুটআউটে জয় সঙ্গী হয়েছে সুয়ারেজদের। 

নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। গোল করেন রদ্রিগো বেন্তাঙ্কুর। যদিও ১৪ মিনিট বাদে কানাডাকে ম্যাচে ফেরান কোনে। ৮০ মিনিটে দলটি জনাথন ডেভিডের গোলে ব্যবধান বাড়িয়ে নিলে উরুগুয়ের হারই সম্ভাব্য ফল হয়ে উঠে। কিন্তু সুয়ারেজ সেই হারতে বসা ম্যাচেই প্রাণ ফেরান যোগ হওয়া সময়ে।   

কানাডা হেরে গেলেও জেসে মার্শের অধীনে তাদের নৈপুণ্য স্মরণ রাখার মতো। ২০০০ সালে কনকাকাফ গোল্ড কাপ জয়ের পর এটাই ছিল দলটির সেরা পারফরম্যান্স। কোপা আমেরিকায় অভিষেকেই সেমিফাইনাল খেলেছে। তাছাড়া ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো খেলেছে গত কাতার বিশ্বকাপে।    

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি