কোপার ফাইনালে শাকিরার শো নিয়ে কলম্বিয়া কোচের অসন্তোষ 

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৩:২১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৩:২১

সোমবার সকাল ৬টায় কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ফাইনালের মঞ্চ হওয়ায় আনুষ্ঠানিকতার কমতি রাখছে না দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমবেল। কলম্বিয়ান পপ তারকা শাকিরার শো রাখা হয়েছে প্রথমার্ধের বিরতিতে। কিন্তু এই শো নিয়েই যত আপত্তি কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জোর! 

মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে। দর্শকদের তুমুল উপস্থিতি নিশ্চিত করতেই এমন আয়োজন। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথমার্ধের বিরতি থাকে ১৫ মিনিট পর্যন্ত। এই শোয়ের জন্য সেই বিরতি ধরা হয়েছে ২০-২৫ মিনিট! এই বাড়তি বিরতির জন্যই অসন্তোষ জানিয়েছেন কলম্বিয়া কোচ। তার মতে, বিরতি বেশি হলে সেটা খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলতে পারে। তাছাড়া টুর্নামেন্টে  বিরতিতে ১৫ মিনিটের বেশি বিলম্ব হওয়ায় কনমেবলের শাস্তি আরোপের ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। যে বিলম্বের জন্য তিনিসহ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, ‘শো নিয়ে কথা হচ্ছে আশা করি, সবাই সেটা উপভোগ করবে। কারণ শাকিরা চমৎকার শিল্পী। তবে ব্যাপারটা অন্যান্য ম্যাচের মতোই হওয়া উচিত। যেহেতু বিরতিটা ১৫ মিনিট। আমরা ১৬তম মিনিটে আসাতে শাস্তির মুখোমুখি হয়েছি। এখন এই শোয়ের জন্য আমাদের ২০-২৫ মিনিট পর বের হওয়া লাগবে। যার প্রভাব খেলোয়াড়দের ওপর পড়তে পারে। তাদের শরীর ঝিমিয়ে পড়তে পারে। আমরা ভালো করেই জানি ড্রেসিং রুমে রিকোভারির জন্য ব্যয় হওয়া সময়ের মূল্য কতখানি।’

এ সময় ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দলের নিখুঁত পারফরম্যান্স আশা করছেন বলে জানান তিনি। পাশাপাশি প্রাণভোমরা হামেস রদ্রিগেজের নৈপুণ্যেরও প্রশংসা করেছেন, ‘আমরা ভালো পারফর্ম করতে না পারলে এখানে আসতে পারতাম না। আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে এবং সেটা হতে হবে বহুগুণ।’
   
কোপায় হামেসের পারফরম্যান্স ছিল কেন্দ্রীয় চরিত্রের মতো। তার প্রংশসা করে লরেঞ্জো বলেছেন, ‘হামেসের অসাধারণ একটা টুর্নামেন্ট গেছে। আমরা ভাগ্যবান সে ভালো করছে। তার নেতৃত্বে দলও তাকে সাহায্য করছে। নিঃসন্দেহে কোপার অন্যতম সেরা পারফর্মার সে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের