প্রথমার্ধে গোল করতে পারেনি স্পেন-ইংল্যান্ডের কেউই

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০১:৫০আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:৫৩

বার্লিনে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধের খেলা হলো বেশ ম্যাড়ম্যাড়ে। পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি স্পেন ও ইংল্যান্ডের কেউই। প্রথমার্ধ শেষে স্কোরের দেখা পায়নি কোনও দল।

পঞ্চম মিনিটে নিকো উইলিয়ামসের ক্রস আলভারো মোরাতার কাছে পৌঁছানোর আগে ব্লক করে কর্নার বানান জন স্টোন্স। 

১৩ মিনিটে সতীর্থের হেড ক্রসে মোরাতার বাইসাইকেল কিক লক্ষ্যে ছিল না।

ইংল্যান্ড প্রথম আক্রমণে যায় ১৬ মিনিটে। বুকায়ো সাকা ডান দিকে বল বাড়ান। তার পাস ধরে কাইল ওয়াকার সামনে আগান। বক্সের মধ্যে তার পাস ব্লক করেন স্প্যানিশ ডিফেন্ডার।

২৫ মিনিটে রুইজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কেইন। ২৮ মিনিটে ফ্যাবিয়ান রুইজের শট গুয়েহির গায়ে লেগে সহজেই পিকফোর্ডের হাতে ধরা পড়ে। 

চার মিনিট পর ডেকলান রাইসকে চ্যালেঞ্জ করে হলুদ কার্ড দেখেন ড্যানি ওলমো।

৪৪ মিনিটে লাপোর্তের থ্রু বল বক্সের মধ্যে পান মোরাতা। স্পেন অধিনায়ক গুয়েহিকে কাট পাস করে কাটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ইংলিশ ডিফেন্ডার তাকে প্রতিহত করেন। স্টোন্স বল ক্লিয়ার করে কর্নার বানান।

পেলের ৬৬ বছরের রেকর্ড ভেঙে মেজর টুর্নামেন্টের ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে ইয়ামাল এই অর্ধে ছিলেন নিজের ছায়া হয়ে।

ইনজুরি টাইমের প্রথম মিনিটে ফিল ফোডেনের আড়াআড়ি শট রুখে দিয়ে স্কোর ০-০ রাখেন স্পেন কিপার উনাই সিমন।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি