অবসরের ঘোষণা শাকিরির

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ২১:০৫আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১:০৫

বড় টুর্নামেন্টে সাফল্য ব্যর্থতার হিসেব মিলিয়ে অবসরের মিছিল দেখা যায় ফুটবলে। গতকাল ইউরোর পর্দা নামার পর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সুইজারল্যান্ডের জেরদান শাকিরি। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। 

শাকিরি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ারে। গ্রানিত জাকার (১৩০) পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা তিনি (১২৫)।

সাবেক বায়ার্ন মিউনিখ ও লিভারপুল তারকা আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ১৮ বছর বয়সে ২০১০ সালে। দেশের হয়ে চারটি বিশ্বকাপের পাশাপাশি খেলেছেন তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।  

৬ জুলাই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার আন্তর্জাতিক ফুটবলে শেষ। ওই ম্যাচ ১-১ ড্র হলে নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। তাতে ৫-৩ গোলে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘সাতটি টুর্নামেন্ট, অনেক গোলের পাশাপাশি সুইস জাতীয় দলের সঙ্গে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার এখনই সময়। দারুণ সব স্মৃতি থেকে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’  

সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ স্কোরার হিসেবে অবসরে যাচ্ছেন শাকিরি। তার গোল ৩২। ৪২ গোল নিয়ে সবার ওপরে অ্যালেক্সান্ডার ফ্রেই।

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার