আর্জেন্টিনায় কোপা জয় উদযাপন, ছিলেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ২২:০৮ আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:০৮

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দল স্থানীয় সময় সোমবার দেশে পৌঁছালেও শিরোপা উৎসবে যোগ দেননি অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়াই রাজধানী বুইয়েন্স এইরেসে হাজারো সমর্থকদের উল্লাসের জোয়ারে শামিল হয়েছেন বাকি সতীর্থরা।

কোচ লিওনেল স্ক্যালোনি ও বিদায় বলে দেওয়া আনহেল ডি মারিয়ার নেতৃত্বে সন্ধ্যার পর দেশের মাটিতে অবতরণ করে আলবিসেলেস্তেরা। তাদের বরণ করে নিতে আয়োজন ছিল আতশবাজির।

আর্জেন্টিনার ১৬তম কোপা আমেরিকা জয়ের এই উৎসবে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু আনন্দ উৎসবে শামিল না হয়ে মেসি মায়ামিতেই রয়ে গেছেন। যেখানে খেলা হয়েছে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। এখানেই তিনি চোটপাওয়া গোড়ালির চিকিৎসা করাবেন। 

ইন্টার মায়ামি ফরোয়ার্ড অবশ্য তার আগেই নিজের সর্বশেষ অবস্থার কথা ইনস্টাগ্রামে দিয়েছেন। সেখানে এক পোস্টে বলেছেন, ‘কোপা আমেরিকা শেষ এবং সবার প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাকে অনেক বার্তা পাঠানো ও শুভকামনার জন্য। আমি ভালো আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আশা করছি খুব শিগগিরই মাঠে নামতে পারবো, যেটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আমি আনন্দিত, ভীষণ আনন্দিত; কারণ বিশেষ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারায় এবং ফিদে (দি মারিয়া) আরেকটি শিরোপা জিতে বিদায় বলতে পারায়।’

/এফআইআর/      
সম্পর্কিত
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন