এমবাপ্পে পরবর্তী যুগ জয়ে শুরু পিএসজির 

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ১২:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৩:২৮

কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া এবারই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে পিএসজি। বড় জয়ে শুরু করেছে ফ্রেঞ্চ লিগ-ওয়ান। লে হাভরেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল এটি। গত ১২ মৌসুমে ফরাসি লিগে ছিল পিএসজিরই আধিপত্য। কিন্তু এমবাপ্পে চলে যাওয়ার পর নতুন করে নিজেদের গড়ে তুলতে হচ্ছে তাদের। এই মৌসুমে অন্যতম তরুণ দল তাদের। বলা যায় নতুন প্রজন্ম দিয়েই শুরুটা করতে হচ্ছে। 

এদিন বাম উইংয়ে শুরুর একাদশে ছিলেন ১৬ বছর বয়সী ইব্রাহিম বায়ে। তৃতীয় মিনিটে ২৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড লি ক্যাং ইনের গোলে অগ্রগামিতা পায় তারা। কড়া চ্যালেঞ্জে আবার গনকালো রামোসের ইনজুরিতে ধাক্কাও খেতে হয়েছে পিএসজির। ২০তম মিনিটে তার বদলি হয়ে নামেন রোন্ডাল কোলো মুয়ানি। মাঠে নেমে ২৫ মিনিটের মাথায় প্রভাব রাখতে শুরু করেছিলেন তিনি। দুর্ভাগ্য তার শট গিয়ে লাগে বারে। 

বিরতির পর লে হাভরের লরিস ৪৮ মিনিটে সমতা ফেরালে ম্যাচটা ভারসাম্যে চলে আসে। কিন্তু তখনও শেষের খেলাটা জমিয়ে রাখে পিএসজি। ৮৪ মিনিটে অবশেষে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় তারা। ওসমান দেম্বেলের গোলে স্কোর হয় ২-১। তার পর গোলের তুবড়ি ছুটিয়েছে তরুণ্য নির্ভর পিএসজি। এক মিনিট বাদে স্কোর ৩-১ করেন ২১ বছর বয়সী ব্র্যাডলি বারকোলা। শেষ মিনিটে কোলো মুয়ানি পেনাল্টি থেকে চতুর্থ গোলটি যুক্ত করেন। তরুণদের আধিপত্যের দিনে আরেক ১৯ বছর বয়সী তরুণ জোয়াও নেভেস অ্যাসিস্ট করেছেন দুটি। 

অপর দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম জয়ে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে তারা। অভিষেকে রেড ডেভিলদের জয়ের নায়ক জশুয়া জিরকজি। পুরো ম্যাচে হতাশার জন্ম দেওয়া ম্যানইউ জয়সূচক গোলটি পায় ৮৭ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর ক্রস থেকে।

/এফআইআর/  
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের