বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলবে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২২:১৭ আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২:১৭

সরকার পরিবর্তনের পর আবাহনী লিমিটেড ক্লাবে হামলা হয়েছিল। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিতে দুষ্কৃতিকারীরা হামলা করে তছনছ করে দেয়। চুরি যায় ট্রফিগুলো। এমন অবস্থায় আকাশি-নীল জার্সিধারীদের দল গড়াই কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আজ ঘরোয়া মৌসুমকে সামনে রেখে ঠিকই দলবদল কিংবা নিবন্ধনের বাকি কাজ সেরেছে দলটি। তবে এই প্রথমবার আবাহনীতে নেই বিদেশি খেলোয়াড়!

আগেই ২১ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করেছিল আবাহনী। আজ বাকি ১১ জনকে দলভুক্ত করা হয়েছে। এর মধ্যে বসুন্ধরা কিংস থেকে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম, শেখ রাসেলের সুমন রেজা আসাদুল মোল্লা ও মিরাজুলসহ অন্যরা। 

স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শেষ পর্যন্ত নেওয়া হয়নি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। যদিও শুরুর দিকে তাকে নেওয়া নিশ্চিত করা হয়েছিল। আজ তার নাম নিবন্ধন করা হয়নি। 

বিদেশি খেলোয়াড় ছাড়াই আসন্ন মৌসুমে খেলবে আবাহনী। দলটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পরিবর্তিত অবস্থায় আর্থিক সংকট থাকার কারণে আমরা এবার কোনও বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারিনি। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই ঘরোয়া ফুটবলে খেলতে হবে। এছাড়া কিছু করার নেই। অনেক চেষ্টা করেও কিছু করা যায়নি।’

তবে এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া যে কঠিন তা বুঝতে পারছেন তিনি, ‘এখন কতদূর যেতে পারবো জানি না। অনুশীলন শুরু হোক। দেখা যাক। এবার না হয় দেখি, স্থানীয় খেলোয়াড়দের নিয়ে কতদূর এগিয়ে যাওয়া যায়।’

দলটির কোচ কে হবেন, তাও চূড়ান্ত হয়নি। বিদেশি কোচও আনা হচ্ছে না। তবুও অচিরেই অনুশীলন শুরু করার আভাস দিয়েছেন ম্যানেজার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
তিন লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
সর্বশেষ খবর
ক্যারিবীয়দের ইনিংস ঘোষণা: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান
ক্যারিবীয়দের ইনিংস ঘোষণা: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী