ঘরের মাঠেও স্লটের জয়ে শুরু, ব্রেন্টফোর্ডকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ২৩:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২৩:৫৭

ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা হয়েছিল লিভারপুলের। নতুন কোচ আর্নে স্লট ঘরের মাঠেও সাফল্য পেয়েছেন। রবিবার লিভারপুল অ্যানফিল্ড স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

লিভারপুল শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৩তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লুইস দিয়াজ উঁচু কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন।

ব্রেন্টফোর্ড গোল শোধে মরিয়া ছিল। দুই অর্ধে গোলমুখের বেশ কাছ থেকে তাদের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। 

এক গোলে এগিয়ে থেকেও লিভারপুর স্বস্তিতে ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলার ২০ মিনিট বাকি থাকতে মোহাম্মদ সালাহ গোল করলে জয় সুনিশ্চিত হয়।

ইয়ুর্গেন ক্লপের শূন্যতা পূরণের চ্যালেঞ্জের শুরুটা তাতে বেশ ভালো হলো স্লটের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে তারা। পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ডাচ কোচকে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী