কাঠমান্ডুতে ফাইনালের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৩:২৭আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৩:২৭

সেমিফাইনালে ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর সার্জারি করতে বলা হয়েছে তাকে। তাই কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে থাকতে পারছেন না বসুন্ধরা কিংসের এই গোলকিপার। সার্জারি করার জন্য শ্রাবণকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

অনূর্ধ্ব-২০ দলে বাংলাদেশের মূল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। ফাইনালে তার জায়গায় খেলবেন ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক মোহাম্মদ আসিফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম। তিনি কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও চোখের নিচে আঘাত পেয়েছে। এখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সার্জারি প্রয়োজন। আমরা কাঠমান্ডুতে তা না করে ঢাকায় করতে চাই। কাল রাতে হাসপাতালেই ছিল। এখন আমরা এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজ না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। শ্রাবণের জায়গায় এখন ফাইনালে আসিফ খেলবে। এখন একজন গোলকিপারের চোট নিয়ে তো কিছু করার নেই।' 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের