কাজী সালাউদ্দিনের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৪, ১৭:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৭:৪৫

নতুন সরকার আসার পর ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ডাক। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। আজ সকালে বাফুফে ভবনের সামনে জড়ো হয়েছিলেন বিএনপিপন্থি ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে আয়োজকরা কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন।  

আজ সকালে বাফুফে ভবনের সামনে 'দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও' ব্যানারে এই আন্দোলন হয়েছে। বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম আজ বলেছেন, ‘ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম আমরা। এরপরও পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।'

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে বলেছেন, 'ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনসহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি করেছে ও ফুটবলকে নিচে নামিয়েছে।' 

সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছেন এবারও নির্বাচন করবেন তিনি। তার আগেই সালাউদ্দিনের পদত্যাগ চান আন্দোলনে আসা সবাই।বাফুফের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, সে জন্য ফিফার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক, ‘ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি, নির্বাচন যেন আর কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। তাহলে যারা খেলোয়াড় কিংবা সংগঠক আছেন, তারা আরও বিচার-বিশ্লেষণ করে দেশের ফুটবল কীভাবে সাজাতে পারি, সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আশা করি।' 

ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুলের উত্তর, 'আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।'

এরপর বাফুফে ভবনে ঢুকে পড়েন সাবেক ফুটবলাররা ও সমর্থকরা। পরে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন। তাদের বার্তা যেন কাজী সালাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটাও জানিয়ে এসেছেন সাবেক ফুটবলাররা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু