কার্সলি অধ্যায়ে ইংল্যান্ডের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৯

গ্যারেথ সাউথগেট পরবর্তী যুগে ইংল্যান্ড প্রবেশ করলো দারুণ জয়ে। শনিবার উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অভিষেক জয়ে গোল করেছেন ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ।

কাকতালীয় ব্যাপার, আয়ারল্যান্ড হেরে গেছে ‘আইরিশদের’ কাছেই। কার্সলি খেলোয়াড় হিসেবে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তার দলের দুই খেলোয়াড় রাইস ও গ্রিলিশেরও আইরিশ যোগসাজশ আছে। 

রাইস আয়ারল্যান্ডের হয়ে তিন ম্যাচ খেলে তার জন্মভূমি ইংল্যান্ডে ফিরে আসেন। প্রতিবেশী দেশের বয়সভিত্তিক পর্যায়ে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন গ্রিলিশ।

আয়ারল্যান্ডও তাদের নতুন কোচ হেইমির হালগ্রিমসনের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। তবে শেষ হাসি হাসলেন কার্সলি।

১১ মিনিটে রাইস জাল কাঁপান। তারপর ২৬তম মিনিটে গ্রিলিশকে গোল বানিয়ে দেন তিনি। ৫৯তম ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের হয়ে এক ম্যাচে গোলের পাশাপাশি অ্যাসিস্ট করলেন রাইস।

দ্বিতীয়ার্ধে আর কোনও গোল পায়নি দুই দলের কেউ।

/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী