আত্মবিশ্বাস নিয়ে জার্মানির অপেক্ষায় নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১২

উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। একই রাতে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডসও। ডাচরা নিজেদের প্রথম ম্যাচে বসনিয়াকে ৫-২ গোলে হারিয়েছে। ডাচদের কোচ রোনাল্ড কোম্যান এখন আত্মবিশ্বাস নিয়ে জার্মানির অপেক্ষায়।

একটা পর্যায়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তার পর ১৫ মিনিট বাকি থাকতে বসনিয়াকে ম্যাচে ফেরার সুযোগও তৈরি করে দেয় তারা। তখন স্কোর ছিল ৩-২! শেষ দিকে অবশ্য দুই গোল তুলে ব্যবধান বাড়িয়ে নিয়েছে ডাচ দল। দলের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে কোম্যান বলেছেন, ‘বসনিয়া যখন খেলায় ফেরার জন্য ব্যবধান ৩-২ করেছে। তখন কিন্তু আমাদের দলে শঙ্কা জেগেছিল। কিন্তু সার্বিক ম্যাচের চিত্র দেখলে এটার মোটেও প্রয়োজন ছিল না।’ 

ঘরের মাঠে দর্শকদের সামনে মন মাতানো পারফরম্যান্স উপহার দেওয়ার চেষ্টা করেছে নেদারল্যান্ডস। কোচ নিজেও তাতে সন্তুষ্ট, ‘বলের দখলে আমরা খুব ভালো ছিলাম। তারা খুব উজ্জীবিত আর গতি নিয়ে খেলছিল। বিরতির পর একটা পর্যায় পর্যন্ত আমাদের ভালোই যাচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদেরই শেষ করতে হয়েছে।’

দারুণ শুরুর পর ডাচদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ জার্মানি। আমস্টারডামে ম্যাচটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি