১০ জনের দল নিয়েও প্রথম জয়ের দেখা পেলো স্পেন

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৭

ইউরো জিতলেও স্পেনের নেশন্স লিগের শুরুটা ছিল হতাশায় মোড়া। সার্বিয়ার সঙ্গে নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ে শুরু করেছিল নেশন্স লিগের টাইটেল ডিফেন্স! অবশেষে টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেয়েছে লা রোহারা। প্রথম ম্যাচে দশ জনের দল নিয়েও তারা সুইজারল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। 

চতুর্থ মিনিটে দারুণ হেডে লিড এনে দেন জোসেলু। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান ফাবিয়ান রুইজ। কিন্তু সাত মিনিট বাদে ডিফেন্ডার রবিন লি নর্মান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ধাক্কা খায় স্পেন। দশ জনের দলে পরিণত হলে শঙ্কাও জাগে। এই সুযোগে ৪১ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ দেন জেকি আমদুনি। তাতে আশার সঞ্চার হয় স্বাগতিক সুইজারল্যান্ডের মাঝে। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে প্যারিস সেন্ত জার্মেই মিডফিল্ডার রুইজ দ্বিতীয় গোল আদায় করলে আরও বিপদ বাড়ে স্বাগতিকদের। তিন মিনিট বাদে তাদের ছিটকে যাওয়া নিশ্চিত হয় ফেরান তোরেস চতুর্থ গোল তুলে নিলে। 

চাপে পড়েও এভাবে ম্যাচ জেতায় শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন স্পেন কোচ লুইসস দে লা ফুয়েন্তে, ‘এই দল একটা বিষয় করে দেখাচ্ছে। আর সেটা হলো ঐতিহাসিক ম্যাচ জয়। আমি শিষ্যদের নিয়ে গর্ববোধ করি। তারাও নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।’ বিশেষ করে জোসেলুর কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমি সবাইকে নিয়েই ভীষণ খুশি। তবে বিশেষ করে জোসেলুর কথা বলতেই হবে। আমি তাকে খুব পছন্দ করি।’

ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হলেও সবগুলো টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। স্টাদে দে জেনেভায় হাজির হয়েছিলেন ২৬ হাজার ২৬৫ জন। তবে মাঠের অবস্থা ছিল করুণ। ঘাসে ছিল ছত্রাক।  

লিগ- এ-তে গ্রুপ চারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেনমার্ক। রবিবার তারা সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে।   

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের