কেইন ও বায়ার্ন মিউনিখের রেকর্ডের রাত

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮

ডায়নামো জাগরেবকে নিয়ে ছেলেখেলা করেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ান দলকে তারা হারিয়েছে ৯-২ গোলে। টুর্নামেন্টের এক ম্যাচে এটিই কোনও দলের সর্বোচ্চ গোল। আর হ্যারি কেইন চার গোল করে এই জয়ের অন্যতম নায়ক।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে কোনও ইংলিশ খেলোয়াড় হিসেবে এখন সবচেয়ে বেশি ৩৩ গোলের মালিক কেইন। তিনি ছাপিয়ে গেছেন ৩০ গোল করা ওয়েন রুনিকে। এছাড়া পেনাল্টি স্পট থেকে সবচেয়ে বেশি তিনবার জাল খুঁজে পাওয়ার রেকর্ড গড়েছেন কেইন।

পেনাল্টি থেকে কেইন গোল করে বায়ার্নকে লিড এনে দেন এবং ইংলিশ লিজেন্ড রুনিকে ছোঁন। ৩১তম মিনিটে ফিরতি শটে গোল করে তাকে পেছনে ফেলেন কেইন।  পরে আর দুটি গোল করেন পেনাল্টি স্পট থেকে। এক বছর আগে বায়ার্নে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করেছেন তিনি।

রাফায়েল গুয়েরো, মাইকেল ওলিসে, লেরয় সানে ও লিওন গোরেৎকা পরে গোল করেন। তাতে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৯ গোলের রেকর্ড গড়ে বায়ার্ন।

জাগরেবের হয়ে গোল করেন ব্রুনো পেতকোভিচ ও তাকুইয়া ওগিওয়ারা।

আরও একটি রেকর্ড ভেঙেছে। বেঞ্চ থেকে উঠে এসে চ্যাম্পিয়নস লিগে ১৫২তম ম্যাচ খেলতে নেমেছিলেন থমাস মুলার। একটি ক্লাবের হয়ে কোনও খেলোয়াড়ের যা সর্বোচ্চ, পেছনে ফেলেছেন সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজকে।

ম্যাচ শেষ করে কেইন বলেছেন, ‘প্রথমবার আমি একটি ম্যাচে তিন পেনাল্টি গোল করলাম। কোচ আমাদেরকে নির্দয় হতে বলেছিল, আমার মনে হয় আমরা সেটা ছিলাম। আমরা দশ ও এগারো নম্বর গোল করতে চেয়েছিলাম। কিন্তু আমরা এখনও এর চেয়ে ভালো করতে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের