রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫০

ইন্টার মিলানের বিপক্ষে আর্লিং হাল্যান্ড গোল করতে না পারায় হয়তো স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এক ক্লাবে দ্রুততম একশ গোলের রেকর্ড যে ভাঙতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে ঠিকই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পাশে বসেছেন হাল্যান্ড। ম্যানসিটির হয়ে ১০৫তম ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে একশ গোল করলেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার।

রবিবার দশ মিনিটের মধ্যে আর্সেনালের জাল কাঁপান হাল্যান্ড। প্রিমিয়ার লিগের এই ম্যাচে ম্যানসিটির হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এক ক্লাবের হয়ে দ্রুততম একশ গোলের রেকর্ডে রোনালদোর পাশে বসেন হাল্যান্ড। পর্তুগাল উইঙ্গার রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে একশ গোল করেছিলেন।

গত সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে ম্যানসিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করতে পারেননি হাল্যান্ড। তাতে রোনালদোকে পেছনে ফেলা হয়নি।

লিগে পঞ্চম ম্যাচ খেলতে নেমে সাভিনিয়োর থ্রু বল ধরে নবম মিনিটে ডেভিড রায়াকে পরাস্ত করেন হাল্যান্ড। তাতে প্রিমিয়ার লিগের এক মৌসুমে দ্রুততম ১০ গোলের কীর্তি গড়েন।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের