টটেনহ্যামের বিপক্ষে দুঃস্বপ্নের রাত কাটালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের ভূত যেন আবার ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে চেপে বসছে। সঙ্গে এরিক টেন হ্যাগের ওপরও বাড়ছে চাপ। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে আধিপত্য দেখিয়ে ১০ জনের ম্যানচেস্টার ক্লাবকে ৩-০ গোলে হারালো টটেনহ্যাম হটস্পার।

স্পাররা উড়ন্ত সূচনা করে। তিন মিনিট পর মিকি ফন ডি ফেনের বাড়ানো বল থেকে ব্রেনান জনসন জাল কাঁপান।

অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস ৪২ মিনিটে জেমস ম্যাডিসনকে ফাউল করে লাল কার্ড দেখলে ম্যানইউর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। ১০ জনের দল নিয়ে তারা দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করেছে।

৪৭তম মিনিটে টটেনহ্যাম ব্যবধান দ্বিগুণ করে। লিসান্দ্রো মার্তিনেজ হাফওয়ে লাইনে পড়ে গেলে জনসন দ্রুত বল নিয়ে সামনে আগান। তার ক্রস ম্যানইউ খেলোয়াড়ের গায়ে লেগে পড়ে কুলসেভস্কির সামনে। তার শট জালে জড়ানোর পথে বাধা হতে পারেননি ম্যানইউ কিপার আন্দ্রে ওনানা। ৭৭তম মিনিটে সোলাঙ্কে ইউনাইটেড ভক্তদের হৃদয়ে আরও আঘাত করেন তৃতীয়বার জালে বল জড়িয়ে।

ম্যাচ শেষে ফের্নান্দেস বললেন, ‘আমাদের একটু কষ্ট হচ্ছিল। আমরা বল নিয়ে কিছু ভুল করেছি, তারই শাস্তি পেলাম। লাল কার্ড আমাদেরকে আরও বাজে অবস্থায় ফেলে দিয়েছে।’

টটেনহ্যামের তো আরও বড় ব্যবধানে জেতার কথা। তাদের লক্ষ্যে ১০টি শটের বিপরীতে ম্যানইউ নেয় দুটি।

দ্বিতীয়ার্ধে ডাবল সেভে টটেনহ্যামকে হতাশ করেন ওনানা। টিমো ভার্নারকে ফিরিয়ে দেন তিনি। ফিরতি শট নেন সোলাঙ্কে, তাও রুখে দেন ম্যানইউ কিপার।

আলেহান্দ্রো গারনাচো ইউনাইটেডের সবচেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে তার একটি শট পোস্টে আঘাত করে। দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোলবারের পাশ দিয়ে বল মেরে ম্যানইউর হতাশা বাড়ান।

এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে উঠে গেছে টটেনহ্যাম। আর তৃতীয় হারে ম্যানইউ ৭ পয়েন্ট নিয়ে ১২তম।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের