অভিযোগের শুনানি শেষে বাদ চার কাউন্সিলর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ২৩:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:০৬

বাফুফে ভবনে সকাল থেকে ‍শুরু হয় কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের শুনানি। রাতে বাফুফের গঠিত কমিশন তাদের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর চারটি ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।

বাফুফে কাউন্সিলর অভিযোগ নিরসন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হন বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা ড.মোহম্মদ জকরিয়া। তার সঙ্গে ছিলেন আরো দুই জন নির্বাচন কমিশনের কর্মকর্তা। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা লালমনিহারহাট, গোপালগঞ্জ, ফেনী, শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করেছে। তাতে আসন্ন নির্বাচনে ভোটিং কাউন্সিলর সংখ্যা দাঁড়ালো ১৩৩ এ।

আগামীকাল বৃহস্পতিবার বাফুফে নির্বাহী সভায় ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘আজ অভিযোগ নিরসনে চারটি বাদ পড়েছে। বাফুফে সচিবালয়ের পক্ষে আমি সভায় ১৩৩টি কাউন্সিলরশিপ নির্বাহী সভায় উঠাবো। নির্বাহী সভা কাউন্সিলর চূড়ান্ত করবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের