প্রথম দিনে বাফুফে সভাপতি পদে কেউ মনোনয়নপত্র কেনেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৮:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন উপলক্ষে আজ বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে ২৫টি মনোনয়নপত্র কিনেছেন আগ্রহী প্রার্থীরা। তবে সভাপতি পদে কাউকে মনোনয়নপত্র কিনতে দেখা যায়নি।

সকাল দশটা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। শুধু সিনিয়র সহসভাপতি পদে একটি, সহসভাপতি পদে চারটি এবং সদস্য পদে ২০টি ফরম বিক্রি হয়েছে। 

সিনিয়র সহসভাপতি পদে ফরম সংগ্রহ করেছেন বর্তমানে এই দায়িত্বে থাকা ইমরুল হাসান।

বাফুফের সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। তিনি সদস্যের পাশাপাশি সহসভাপতির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম প্রথমবারের মতো সহসভাপতি পদে একটি ফরম নিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি ও ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ আরেফও এই পদের ফরম কিনেছেন।

বর্তমান নির্বাহী কমিটির মধ্যে জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, টিপু সুলতানসহ অন্যরা সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।

সদস্য পদে নতুন মুখ হিসেবে মনোনয়নপত্র কেনার পর সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বললেন, ‘বিগত নির্বাচনে আমি কাউন্সিলর ছিলাম না। এবার কাউন্সিলর হয়ে নির্বাচন করলাম। নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জসহ দেশের ফুটবল উন্নয়নে কাজ করবো।’

আরও দুই দিন বিক্রি হবে মনোনয়নপত্র।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের