নরওয়ের সর্বোচ্চ গোলদাতা এখন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ১২:৫২আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:৫২

নেশন্স লিগে নরওয়ের হয়ে জোড়া গোলের পর ইতিহাসে নাম তুলেছেন আর্লিং হাল্যান্ড। নিজ দেশের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। তার গোলের রেকর্ডের দিনে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ে। হাল্যান্ডের গোল সংখ্যা এখন ৩৪। 

মার্টিন ওডেগার্ড ইনজুরিতে থাকায় অধিনায়কত্বের ভার পড়ে হাল্যান্ডের ওপর। বাড়তি এই দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করেছেন তিনি। কিন্তু সেসব ছাপিয়ে আলোচনায় হাল্যান্ডের গোলের রেকর্ড। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অবশ্যই এটা অনেক বড়, ঐতিহাসিক একটা অর্জন। চমৎকার একটা রেকর্ড অর্জনে আমি দারুণ খুশি। নিজের খেলা উপভোগ করছি।’
 
ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোলটি এনে দেন হাল্যান্ড। তখন ইয়োর্গেন ইয়োভের গোলের সঙ্গে সমতায় চলে আসেন তিনি। ১৯৩৪ সালে অস্ট্রিয়ান সৌখিন দলের বিপক্ষে সর্বশেষ গোলটি করে এতদিন নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইয়োর্গেন।  

হাল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরুতে সেই গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে পারতেন। কিন্তু তিনি শট নিয়ে বসেন বারের অনেক উঁচু দিয়ে। ৫২ মিনিটে স্কোর তার পর ২-০ করেছেন সরলথ। অবশেষে ৬২ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান হাল্যান্ড। ৩৬ আন্তর্জাতিক ম্যাচে এটি তার ৩৪তম গোল। ইয়োর্গেনের চেয়ে যা ৯ ম্যাচ কম।

২০০০ সালের ইউরোর পর বড় কোনও টুর্নামেন্টের মূল পর্বে খেলা হয়নি নরওয়ের। তবে এই টুর্নামেন্টে ‘বি’ লিগের গ্রুপ-৩- ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। অস্ট্রিলিয়া ও স্লোভেনিয়ার চেয়ে ৩ পয়েন্ট এগিয়েছে। 

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম