৬ মিনিটে দুই গোল, শীর্ষেই থাকলো জার্মানি

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ০৯:১৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৪৩

নেশন্স লিগে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে জার্মানি। প্রথমার্ধে ৬ মিনিটেই দুই গোল আদায় করে নেয় তারা। বসনিয়া একটি গোল শোধ দিলেও সেটা ব্যবধান কমায় মাত্র। 

চোটের কারণে প্রথম সারির অনেকেই ছিল না জার্মানির। বাইরে রয়েছেন জামাল মুসিয়ালা, নিকলাস ফুলক্রুগ ও আলেক্সান্ডার পাবলোভিচ। তার পরেও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। তবে স্বাগতিক বসনিয়ার গোছালো ফুটবলের বিপরীতে সুবর্ণ সুযোগ তেমন একটা তারা পায়নি। অপেক্ষায় থাকতে হয় আধা ঘণ্টার মতো! ডেডলক ভাঙেন দেনিজ উনদাভ। ৬ মিনিট বাদে স্টুটগার্ট স্ট্রাইকার ব্যবধান বাড়িয়েও নেন। মাক্সিমিলিয়ান মাটেলস্টাটের ক্রস থেকে খোঁচা মেরে জাল কাঁপান তিনি।

সফরকারীরা আরও গোল পেতে পারতো। আরও তিনবার জালে বল পাঠিয়েছিল। কিন্তু সেসব ছিল অফসাইড। বসনিয়া ৭০ মিনিটে একটি গোল শোধ দিয়ে শেষ দিকে কিছুটা রোমাঞ্চ ছড়ানোর চেষ্টা করে। হেড করে জাল কাঁপান এদিন জেকো।  কিন্তু সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। 

জার্মানি ‘এ’ লিগের গ্রুপ ৩-এ তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ডাচ দল। তারা হাঙ্গেরির সঙ্গে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে। অবশ্য পয়েন্ট ভাগাভাগির দিন ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে নেদারল্যান্ডসকে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভার্জিল ফন ডাইক।   

/এফআইআর/
 
/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের