যা আগে কেউ করেনি, সেটাই করে দেখালেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৪, ১৭:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:৪৩

বাফুফে সভাপতি পদে অন্যতম প্রার্থী তাবিথ আউয়াল। মনোনয়ন কিনে ফুটবলারদের ডেকে প্রীতি ম্যাচ খেলেছেন। তাদের কাছে নিজের জন্য সমর্থনও চেয়েছেন তিনি। ফুটবলারদের পর আজ সোমবার কোচদের সঙ্গে সরাসরি কথা বলেছেন ৪৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার। কোচ ও ফুটবলারদের সমর্থন নিয়েই মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে। 

কোচদের সঙ্গে সভায় আবু ইউসুফ, জুলফিকার মাহমুদ মিন্টু, আলফাজ আহমেদ, মাহবুব হোসেন রক্সি, আবু ফয়সালসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন। আজকের সভা নিয়ে তাবিথ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার কাছে মনে হয় ফুটবলে ফুটবলার ও কোচরা বড় অংশীদার, গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঙ্গে কথা বলেছি, কথা শুনেছি। কোচদের সঙ্গে আগে কেউ নাকি এভাবে কথা বলেনি। এটা শুনে আমি নিজেও অবাক হয়েছি। শেষে তাদের সমর্থন পেয়েছি। ফুটবলার ও কোচদের সমর্থন নিয়ে আমি মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবো।’ 

শুধু এখানেই থামছেন না তিনি। আরও জানিয়েছেন, ‘এরপর ফুটবলে অন্য অংশীদার যারা আছেন, তাদের সঙ্গে বসবো। নির্বাচিত হতে পারলে আমি চাই ফুটবল নিয়ে যেন ঠিকঠাক কাজ করতে পারি।’

কোচ আবু ফয়সাল সভার পর বলেছেন, ‘এভাবে কেউ আমাদের সঙ্গে আগে কথা বলেনি। ফুটবল সম্পর্কে তার কথা শুনে আশাবাদী হওয়া যায়। আশা করছি, ফুটবল নিয়ে এবার কিছু একটা হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের