বাফুফে সভাপতি পদে একজন প্রার্থী কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৯:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:২৪

বাফুফের আসন্ন নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দিনে সভাপতি পদে ফরম জমা পড়েছে ৩টি, সিনিয়র সহসভাপতি ২, সহসভাপতি ৭ ও সদস্য পদে ৪০টি।

এর মধ্যে একজন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেননি। তিনি হলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। নির্বাচনী মাঠে এখন রয়েছেন তাবিথ আউয়াল, মিজানুর রহমান ও শাহাদাত হোসেন। এছাড়া মাঠে রয়েছেন সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান ও তরফদার রুহুল আমিন।

সহসভাপতির লড়াইয়ে ১২টি ফরম কেনা হলেও জমা পড়েছে ৭ জনের। সদস্য ৪৩টি কেনা হলেও তিনজন জমা দেননি।

বাফুফে ভবনে মনোনয়নপত্র জমা শেষে তাবিথের ভাই তাজওয়ার আউয়াল মিডিয়ার মুখোমুখি হন। তিনি প্রথমেই বলেন, ‘তাবিথ ভাইয়ের পক্ষে আমি ফরম জমা দিলাম। আপনাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সরাসরি তাকেই নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করতে পারেন।’ 

তাবিথ আউয়ালের ছোট ভাই তাজওয়ার আউয়াল নিজেও আরামবাগ থেকে বাফুফে নির্বাচনের কাউন্সিলর হয়েছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে তার কথা, ‘আমি গতবার নোফেলের কাউন্সিলর ছিলাম। এবার আরামবাগ থেকে হয়েছি। গতবার প্রার্থীদের কোনও প্রশ্ন করিনি। এবার যারা ফোন করছেন তাদের সবাইকে একটা প্রশ্ন করছি আপনি ফুটবলে কী করতে চান। আমার মূল্যবান ভোট দেবো, কিন্তু সেই প্রার্থীর কী পরিকল্পনা জানা দরকার।’ 

বাফুফে নির্বাচনে সহসভাপতি প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও ফুটবল অনুরাগী নাসের শাহরিয়ার জাহেদী। মনোনয়ন জমা দিয়ে বলেছেন, ‘আমি এবার বাফুফে নির্বাচনে সহসভাপতি প্রার্থী হয়েছি, সবাই দোয়া করবেন।’ 

যশোরে শামসুল হুদা একাডেমি চালানোর অভিজ্ঞতা তার। তিনি বলেছেন,  ‘ফুটবল উন্নয়নে একাডেমির বিকল্প নেই। প্রতি জেলায় একটি একাডেমি ও একটি মাঠ থাকা আবশ্যক। ফেডারেশনে জয়ী হয়ে আসলে একাডেমি নিয়ে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।’

তাবিথ আউয়ালকে সমর্থন দিয়ে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেননি রেদোয়ান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের