ভিনিসিয়ুসের গোলে জিতে বার্সাকে ছুঁলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ০৮:৪০আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:৪২

সেল্টা ভিগোর মাঠে কঠিন পরীক্ষা দিতে হলো রিয়াল মাদ্রিদকে। প্রতিপক্ষের সুযোগ নষ্টের সুবিধা পেলো তারা। কিলিয়ান এমবাপ্পের চোখ ধাঁধানো গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রের লক্ষ্যভেদী শটে জিতেছে মাদ্রিদ ক্লাব। লা লিগায় ২-১ গোলে তারা সেল্টার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে।

১০ ম্যাচে অষ্টম জয়ে ২৪ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনাকে (২৪) ছুঁলো তারা। পয়েন্ট ব্যবধান বাড়াতে রবিবার দিবাগত রাতে সেভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে কাতালানরা।

রিয়ালের বিপক্ষে অষ্টম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল সেল্টা। উইলট সুইডবার্গ বক্সের বাইরে থেকে শট নেন। গোলবার ঘেঁষে মাঠের বাইরে চলে যায় বল। দুই মিনিট পর ফেডেরিকো ভালভার্দের শট ঠেকিয়ে রিয়ালকে হতাশ করেন স্বাগতিক কিপার ভিসেন্তে গুয়াইতা।

চমৎকার গোল করেন এমবাপ্পে ২০ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ খেলোয়াড়ের শট এদুয়ার্দো কামাভিঙ্গার পায়ে লেগে বক্সের সামনে বল পান এমবাপ্পে। তার ডান পায়ের শটে বল ভেসে গোলপোস্টের কোনা দিয়ে জালে জড়ায়।

প্রথমার্ধের শেষ দিকে সেল্টার বোর্হা ইগলেসিয়াস ও রিয়ালের ভিনিসিয়ুস গোলের সুযোগ তৈরি করলেও সফল হননি। বিরতির পর ফিরে জুড বেলিংহ্যামের শট গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে আক্ষেপে পোড়ে রিয়াল। ৫১তম মিনিটে তাদেরকে বিপদে ফেলে সমতা ফেরায় সেল্টা। বক্সের মধ্যে সুইডবার্গের বাঁ পায়ের শটে বল মাটিতে লাফিয়ে থিবো কোর্তোয়ার বাঁ পাশ দিয়ে জালে জড়ায়।

৬৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। মাদ্রিদ ক্লাবের ইতিহাসে এদিন সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের মর্যাদা পাওয়া লুকা মদরিচের থ্রু বল ধরে গুয়াইতাকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। 

তারপর কোর্তোয়ার দারুণ কয়েকটি সেভে লিড ধরে রাখে রিয়াল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় তারা। সেল্টার বদলি খেলোয়াড় টাসোস দুভিকাসের বাঁ পায়ের শট গোলপোস্ট ঘেষে মাঠের বাইরে যায়। 

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি