ছোটনের পর কি বাটলারও শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ২০:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৫৫

গোলাম রব্বানী ছোটন বাংলাদেশের নারী দলকে প্রথম সাফের শিরোপা এনে দিয়েছেন। আজ তিনি নেই দলের সঙ্গে। তার জায়গায় ইংলিশ কোচ পিটার বাটলার এসেছেন। তার অধীনে বুধবার সাফের আরও একটি শিরোপা জেতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ছোটনের পথ অনুসরণ করে বাটলারও কী শিরোপার স্বাদ দিতে পারবেন সাবিনা-তহুরা-শামসুন্নাহারদের? কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পৌঁনে সাতটার ম্যাচ নিয়ে বাটলার কিন্তু আশাবাদী। আত্মবিশ্বাসের কোনও ঘাটতি নেই তার।

এমনিতে শুরুর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দেয়। এনিয়ে এখনও দোষারোপ চলছে দুই পক্ষের মধ্যে। কিন্তু অবাক করা বিষয় প্রথম ম্যাচের পর থেকে বাংলাদেশের উদ্ভাসিত নৈপুণ্য। কোনও বিতর্কই মেয়েদের মাঠের পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই ইংলিশ কোচও দিনকে দিন আশাবাদী হয়ে উঠছেন।

ফাইনালের মঞ্চে সাবিনারা দারুণ পারফরম্যান্স দেখাবেন বলে বাটলারের আশা, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে।’

কালকের ম্যাচ নিয়ে চিন্তাও কম নয় বাটলারের। তবে ইতিবাচকভাবেই এগিয়ে যেতে চাইছেন কোচ, ‘আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা যেন খেলতে পারি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী