লজ্জাজনক হারের পর চোটকে অজুহাত হিসেবে দেখছেন না গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ১৩:৩২আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৩:৩২

চোট জর্জর অবস্থাতে আছে ম্যানচেস্টার সিটি। সেই চোট জর্জর দল নিয়ে অভাবিত এক হার দেখেছে ইংলিশ লিগ জায়ান্টরা। বোর্নমাউথের কাছে প্রথমবার হারের তিক্ত স্বাদ পেয়েছে ২-১ গোলের ব্যবধানে। তাতে প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ অপরাজিত থাকার ধারাতেও ছেদ পড়েছে। স্বাভাবিকভাবেই মূল খেলোয়াড়দের সুস্থ অবস্থায় পেলে এমন অপ্রত্যাশিত হার দেখতে হতো না। কিন্তু সিটি কোচ খেলোয়াড়দের চোটকে অজুহাত হিসেবে দেখাতে চাইলেন না। 

হারের কারণে দুইয়ে নেমে গেছে সিটি। দুই পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে উঠেছে লিভারপুল। বোর্নমাউথের কাছে লজ্জার হারের পর পেপ গার্দিওলা বলেছেন, ‘এটা বলতে পারছি না কী হতে পারতো। ওই খেলোয়াড়রা সুস্থ হলে যে আমরা জিততে পারতাম, সেটা কে বলতে পারবে। তবে এই ছেলেরা সবটুকু দিয়েছে, কিন্তু সেটা ওই মুহূর্তে এই দলের বিপক্ষে যথেষ্ট ছিল না।’

চোটের অজুহাত না দিয়ে গার্দিওলা বরং হারের কারণ হিসেবে তীব্রতা কম থাকাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন, ‘আমরা আসলে ওদের তীব্রতার সঙ্গে খাপ খাওয়াতে পারিনি। বিশেষ করে লং বলের যেসব পরিস্থিতি ছিল, সেসব লড়াইয়ে জিততে পারিনি। আর এসব পরিস্থিতিতে জিততে না পারলে তখন ডিফেন্ডার, স্ট্রাইকারদের আরও গভীরে ডিফেন্ড করতে হতো।’ 

/এফআইআর/  
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের