বরখাস্ত হওয়া টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুনো

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ১৪:২৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৪:২৪

দলের দুর্দশায় বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। তার পর এই ডাচম্যানকে ফোন করে ক্ষমা চেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

টেনহাগের বরখাস্তের পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় চেলসির। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। তার পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথের কথা। তিনি স্বীকার করেছেন, দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দেরও নিজেদের ব্যর্থতার ভারটা নেওয়া উচিত, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’

স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেছেন, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’

কোচ চলে যাওয়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি ব্রুনো। তার মতে, ‘কোচ চলে যাওয়ার বিষয়টা কারও জন্যই সুখকর না। কারণ দল সেরা অবস্থায় নেই, ফলও ভালো হচ্ছে না। অথচ মাশুল দিতে হচ্ছে তাকে।’

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি