আবারও এমবাপ্পেকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ২০:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৪

আবারও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া নেশন্স লিগের স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। দুই ম্যাচে ইসরায়েল ও ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। ঘোষিত দলে বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ তারকাকে। 

দ্বিতীয়বারের মতো ঘোষিত দলে অধিনায়কেরই জায়গা হলো না। অক্টোবরে ইসরায়েল, বেলজিয়ামের বিপক্ষে ডাবল হেডারেও তিনি অনুপস্থিত ছিলেন। তখন অবশ্য ইনজুরি থেকে সেরে উঠতে সময় দেওয়ার জন্যই বিশ্রাম দেওয়া হয় তাকে। কিন্তু তখন তার বাইরে থাকা জন্ম দেয় বিতর্কের। কারণ একদিন পরই রিয়ালের হয়ে মাঠে ফেরেন তিনি। আর সেটা হয় ফ্রান্সের ম্যাচেরও আগে। 

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে আছে আছেন এমবাপ্পে। আর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ফরাসি কোচ দিদিয়ের দেশমেরই। তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তবে এই সিদ্ধান্তটা আমি কয়েকটি ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।’  

এর ফলে টানা চার ম্যাচ অধিনায়ককে পাচ্ছে না ফ্রান্স। 

/এফআইআর/    
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি