‘এখন জাতীয় দলের ১১ জন খেলোয়াড় চেনার চেষ্টা করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:১৩

বাফুফেতে এক সময় সহ-সভাপতি ছিলেন তাবিথ আউয়াল, জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির কো-চেয়ারম্যানও। এবার প্রথমবারের মতো বাফুফেতে সভাপতি নির্বাচিত হয়েছেন। পেয়েছেন জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের গুরুদায়িত্ব। এছাড়া আরও দুটি কমিটি তার অধীনে।

এনিয়ে আজ বাংলা ট্রিবিউনকে তাবিথ বলেছেন, ‘নির্বাহী কমিটির সদস্যরা আমাকে এই কমিটির দায়িত্ব দিয়েছে। এখন জাতীয় দল কমিটি নিয়ে বেশি করে কাজ করার সুযোগ হয়েছে। আগে জাতীয় দলের খেলোয়াড়দের নাম মনে রাখার সুযোগ কম ছিল। এখন ১১ জন খেলোয়াড়ের নাম জানার চেষ্টা করবো। এরই মধ্যে অনেক কিছু জানার চেষ্টা করছি। অনেক তথ্য পেয়েছি।’

সামনেই জাতীয় দলের দুটি ম্যাচ, মালদ্বীপের বিপক্ষে। ডিসেম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাবিথ বলেছেন, ‘সামনে খেলা রয়েছে। কোচের মেয়াদের বিষয়টি রয়েছে। সব কিছু জানার চেষ্টা করছি। এমনকি নারী দলের কোচ পিটার বাটলারকে ছেলেদের কোচ করার কথা কেউ কেউ বলছে। এমন তথ্য আমার কাছে আসছে। সুতরাং সব কিছু মাথায় নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। আমি চাই জাতীয় দলের শক্তিশালী কাঠামো হোক। তারা কী কী পাচ্ছে সব কিছু দেখা হচ্ছে। আমাকে দুই একদিন সময় দিন। কমিটি পূর্নাঙ্গ হোক। ভালো কিছু হবে।’

ফিন্যান্স কমিটি নিয়ে বাফুফে সভাপতির কথা, ‘আগে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না। আমি যেহেতু ব্যবসা করি, প্রতিদিনই হিসাব নিকাশ দেখতে হয়। তাই বাফুফের ফিন্যান্স দেখা আমার জন্য সাধারণ বিষয়। আশা করছি সবকিছু ভালো মতো চলবে।’

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে ইমরুল হাসানকে আবারও নিয়োগ দেওয়ায় সমালোচনা শুরু হয়েছে, তাবিথ বলছেন, ‘উনি তো আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া লিগ শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। তাই এই মুহূর্তে কমিটির চেয়ারম্যান বদল করা ঠিক হবে না। তাই উনাকে আবার চেয়ারম্যান করা হয়েছে। তবে কমিটি তো সামনের দিকে বদল করার সুযোগ রাখা হয়েছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী