স্ত্রীর পাশে থাকতে স্পেনে কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩০আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩০

মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ শেষ। এরপর মার্চের আগে জাতীয় ফুটবল দলের আর কোনও খেলা নেই। এই সময়ে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখার কথা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু প্রিমিয়ার লিগ শুরুর আগেই বিপত্তি দেখা দিয়েছে। কাবরেরার স্ত্রী ভীষণ অসুস্থ। তার পাশে থাকতে বর্তমানে স্পেনেই রয়েছেন কোচ। তবে লিগ শুরুর আগে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে জানা গেছে।

এমনিতে কাবরেরার চুক্তি রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জেতার পর এরই মধ্যে বাফুফে কাবরেরাকে রাখার ব্যাপারে ইতিবাচক। তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘কাবরেরার চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। তাই এটা নিয়ে নতুন কোনও তথ্য নেই। আর সে তো এখন স্পেনে। স্ত্রীর অস্ত্রোপচার হবে, তাই জরুরি ছুটি নিয়ে গেছে। তবে শুরু থেকে লিগের ম্যাচ মাঠেই বসে দেখার কথা রয়েছে তার।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী