পেশাদার লিগ কমিটিতে বৈচিত্র্য, আছেন বিভিন্ন পেশার ব্যক্তিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৩:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২১:৩৪

বাফুফের প্রথম নির্বাহী কমিটির সভাতে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর অনেক দিন পেরিয়ে যাওয়ার পর একদিন আগে শুধু পেশাদার লিগ কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।

নানা পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আগে থেকে এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী।

তবে চমক হলো এই কমিটিতে রাখা হয়েছে সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা। যেখানে ছাত্র প্রতিনিধি, ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও আছেন। তবে যাদের নিয়ে লিগ হয়ে থাকে, সেই ক্লাব প্রতিনিধি সেভাবে কমই আছেন।

৯ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফর্টিজ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফর্টিজ গ্রুপের পরিচালক শাহীন হাসান। চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটবল গ্রুপগুলোতে সেলিম সাদ হিসেবে পরিচিত। ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাশশির।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের