দুইবার পিছিয়ে পড়ে হার এড়ালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সাত ম্যাচ পর জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না চারবারের বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ক্রিস্টাল প্যালেসের মাঠে দুইবার পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট উদ্ধার করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল করে সমতা ফেরানো ম্যানসিটির রিকো লুইস শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। 

দারাঘ ঝড় সত্ত্বেও শনিবার সেলহার্স্ট পার্কে হয়েছে দুই দলের খেলা। আর্দ্র আবহাওয়া ও বাতাসের বেগের মধ্যেও তুমুল লড়াই হয়েছে। গার্দিওলার সিটির হয়ে আর্লিং হাল্যান্ডও গোল করেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার ক্লাব চার নম্বরেই আছে। ১৬তম স্থানে প্যালেস।

চতুর্থ মিনিটে এগিয়ে যায় প্যালেস। উইল হিউজেসের পাস ধরে দূরের কোনাকুনি শটে স্তেফান ওর্তেগাকে পরাস্ত করেন ড্যানিয়েল মুনোজ। ৩০তম মিনিটে ম্যাথুস নুনেসের লম্বা ক্রসে হাল্যান্ড হেড করে লক্ষ্যভেদ করেন।

হিউজের কর্নার থেকে ৫৬তম মিনিটে প্রতিপক্ষের নজর এড়িয়ে ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স আবার প্যালেসকে এগিয়ে দেন। হারের শঙ্কায় পড়া সিটি ৬৮তম মিনিটে বার্নার্ডো সিলভার থ্রু বল ধরে লুইস চমৎকার গোল করেন।

৮৪তম মিনিটে ট্রেভহ চালোবাহকে ট্যাকল করে লুইস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয়েছে সিটিজেনকে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী