দুইবার পিছিয়ে পড়েও ১০ জনের লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২

আর্সেনালের পর এবার ফুলহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবার পিছিয়ে পড়ে হারতে বসেছিল তারা। অ্যানফিল্ডে শেষ দিকে ডিওগো জোতা গোল করলে হাঁপ ছেড়ে বাঁচে ১০ জনের লিভারপুল।

এনিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করলো আর্নে স্লটের শিষ্যরা। নিউক্যাসেল ইউনাইটেডে সঙ্গে জিততে জিততেও ৩-৩ গোলে ড্র করেছিল লিভারপুল। এবার সোয়া এক ঘণ্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করলো তারা।

১১তম মিনিটে আন্দ্রেস পেরেইরা ফুলহামের স্কোরশিটের নাম লেখান। অ্যান্তোনি রবিনসনের ক্রসে তার অ্যাক্রোবেটিক ভলি লিভারপুলের অ্যান্ডি রবার্টসনের ঊরুতে লেগে গোলকিপার আলিসনকে পরাস্ত করে।

ছয় মিনিট পর হ্যারি উইলসন দ্বিতীয় গোল পেয়েই যেতেন। কিন্তু তাকে ট্যাকল করে লাল কার্ড দেখে দলকে বাঁচান রবার্টসন।

৪৭তম মিনিটে কডি গাকপো সমতা ফেরান। মোহাম্মদ সালাহর ক্রসে হেড করে জাল কাঁপান তিনি। কিন্তু ফুলহাম আবারও এগিয়ে যায়। ৭৬তম মিনিটে রবিনসনের ক্রসে রদ্রিগো মুনিজ স্কোর ২-১ করেন।

লিভারপুল সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে দ্বিতীয় হার এড়াতে পারেন স্লট। চমৎকার চেষ্টায় ফুলহাম কিপার বার্ন লেনোকে পরাস্ত করেন জোতা।

টানা দুই ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান থেকে বিচ্যুতি হয়নি লিভারপুলের। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেলসির (৩১) সামনে তাদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামানোর সুযোগ। রবিবার ব্রেন্টফোর্ডকে স্বাগত জানাবে ব্লুরা।   

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে