হাল্যান্ডের পেনাল্টি মিস, সিটিকে রুখে দিয়েছে এভারটন

  স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। এভারটনের সঙ্গে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। 

ইতিহাদ স্টেডিয়ামে এক সময়ের অপ্রতিরোধ্য সিটিকে এখন মুদ্রোর উল্টো পিঠও দেখতে হচ্ছে। সর্বশেষ ড্রয়ের ফলে এখন ১৩ ম্যাচে মাত্র একটি জয় সঙ্গী তাদের। ড্রয়ের পর টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে তারা। চারে থাকা নটিংহাম ফরেস্টের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে। শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে ১১ পয়েন্টে। সিটির সর্বশেষ জয় সেই ৪ ডিসেম্বর ফরেস্টের বিপক্ষে।  

অথচ তৃতীয় মিনিটেই দারুণ সূচনার ইঙ্গিত দিয়েছিল সিটি। গাভারদিওল হেড করেছিলেন ঠিকই, কিন্তু সেটি প্রতিহত হয় পোস্টে। তবে ১৪ মিনিটে কোনও ভুল হয়নি বের্নার্ডো সিলভার। জেরেমি ডকুর পাস থেকে জাল কাঁপান তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল। কিন্তু ফিল ফোডেনের পাস থেকে পাওয়া বল লক্ষ্যে রাখতে পারেননি সিলভা। বিপরীতে ৩৬ মিনিটে নিজেদের প্রথম স্পষ্ট সুযোগ থেকে গোল করে স্কোর ১-১ করে ছাড়ে এভারটন। গোল করেন ইলম্যান এনদিয়ায়ে।

সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সিটির। দ্বিতীয়ার্ধে সাভিনহোকে ফেলে দিয়েছিলেন লেফট ব্যাক ভিতালি মাইকোলেনকো। দুর্ভাগ্য স্পট কিক পেয়েও সেটি লক্ষ্যে পাঠাতে পারেননি সিটি তারকা আর্লিং হাল্যান্ড। তার পর জয়ের জন্য চাপ তৈরি করলেও এভারটনের রক্ষণ ভাঙতে পারেনি সিটি।

/এফআইআর/ 
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি