সান্তিয়াগো বার্নাব্যুর নাম বদলে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০

প্রায় ৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের আইকনিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর নাম। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এই তথ্য দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, আইকনিক সান্তিয়াগো বার্নাব্যুর নাম পাল্টে করা হচ্ছে দ্য বার্নাব্যু। বাণিজ্যিক ও বিপণন কারণে এই সিদ্ধান্ত হয়েছে।

লস ব্লাঙ্কোরা ১৯৫৫ সালের ৪ জানুয়ারি মাঠটির নামকরণ হয় সান্তিয়াগো বার্নাব্যু। ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্টকে সম্মানিত করতে এই নাম দেওয়া হয়। তারপর থেকে এটি বিশ্বের বিখ্যাত স্টেডিয়াম হয়ে ওঠে।

বার্নাব্যু প্রায় ৩৫ বছর মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। এই সময়ে ক্লাব ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬ লিগ শিরোপা, ছয়টি স্প্যানিশ কাপ জেতে।

১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনার পর ম্যানইউর পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানা যায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের