শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ম্যানসিটি: সিলভা

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৬

টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে সাফল্যের চূড়ায় ছিল তারা। কিন্তু এই মৌসুমে হঠাৎ করে ছন্দপতন। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না সিটিজেনরা। গত অক্টোবরের শেষ হতে যার শুরু। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১৪ ম্যাচে জয় মাত্র দুটি। হার ৯ ম্যাচে, ড্র তিনটি। 

বাজে পারফরম্যান্সের কারণে লিগ টেবিলে নেমে গেছে ষষ্ঠ স্থানে। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১। শিরোপা জেতার স্বপ্ন দেখাই অবাস্তব। লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে সিটি। চ্যাম্পিয়নস লিগেও ছিটকে যাওয়ার আশঙ্কায় তারা। ছয় গ্রুপ ম্যাচে মাত্র দুটি জয়। প্রথম পর্বে তাদের অবস্থান ২২তম। এই পরিস্থিতিতে দলের তারকা বার্নার্ডো সিলভা জানালেন, শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ম্যানসিটি।

পর্তুগিজ তারকা স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘এখন বাস্তবতাকে মেনে নেওয়ার সময়। আমি লিভারপুলের দিকে তাকাচ্ছি না, লিগে আমরা ষষ্ঠ বা সপ্তম স্থানে। লিভারপুল, আর্সেনাল বা অন্য কারও দিকে তাকাতে পারি না আমরা। এখন আমাদের ভাবনায় পরের ম্যাচ, চেষ্টা করবো তিন পয়েন্ট পেয়ে পঞ্চম হতে, তারপর চতুর্থ ও তৃতীয়। মৌসুমের শেষ ১০ খেলায় হিসাবনিকাশ হবে কোথায় যাওয়া যায়।’

তিনি যোগ করেন, ‘আমি বলবো, (প্রিমিয়ার লিগ শিরোপা) অসম্ভব নয়। কারণ ফুটবলে কিছুই অসম্ভব নয়। কিন্তু এখন ম্যানসিটি শিরোপার দৌড় থেকে পুরোপুরি বাইরে। এনিয়ে কোনও প্রশ্ন নেই। আমাদের জন্য বড্ড দেরি হয়ে গেছে। লোকেরা বলে জানুয়ারির আগে পর্যন্ত আপনি লিগ জিততে পারেন না, কিন্তু খোঁয়াতে পারেন। এই মৌসুমে বাস্তবতা হলো আমরা সেটা হারিয়ে ফেলেছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের