হামজা চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৪

বর্তমানে লন্ডনে রয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে এক ফাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সঙ্গে দেখাও করেছেন তিনি। 

বুধবার রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। 

হামজার সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল (ডানে)। ম্যাচ শেষে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের জাতীয় দলে খেলার ও লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর প্রতি গভীর আগ্রহের কথা জানান হামজা।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে হামজার অভিষেক হওয়ার কথা। ম্যাচটি হতে পারে শিলংয়ে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী