সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে শমিত সোমের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৫, ১৬:৩৭আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:৩৭

দ্রুত সময়ের মধ্যে কানাডা প্রবাসী শমিত সোম ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছেন। এর ফলে তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনও বাধ্যবাধকতাই থাকলো না। এখন শুধু বাংলাদেশে ফিরে ম্যাচ খেলার অপেক্ষা। সেটি হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেই। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একটি ফিফা প্রীতি ম্যাচও হবে। ৫ জুনের সেই ম্যাচে শমিত সোমের কথা ভাবা হলেও তা সম্ভব হচ্ছে না।

১ জুন কানাডা প্রিমিয়ার লিগে ফোর্জের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন শমিত সোম। ঢাকায় ৫ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য কঠিন। তাই ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘৫ জুনের প্রীতি ম্যাচে শমিতের সম্ভাবনা কম। সে ১ জুন ম্যাচ খেলে কানাডা থেকে রওনা হবে। আমরা চাইছি শমিত ১০ জুন হামজার সঙ্গে ঢাকার মাঠে খেলুক।’

এদিকে, আগস্টে বাংলাদেশে আসছেন সুলিভান ব্রাদার্স। ডেকলান ও রোনান সুলিভানকে সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাইয়ে খেলাতে চায় বাফুফে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী