ইপসউইচকে উড়িয়ে দিয়ে চারে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ০০:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:১০

ব্রেন্টফোর্ডের পর ইপসউইচের জালেও দুইবার বল রাখলেন ফিল ফডেন। আগের ম্যাচে দুই গোলের লিড নিয়েও হোঁচট খেতে হয়েছিল সিটিকে। এবার পোর্টম্যান রোডে গোল উৎসব করেছে তারা।

৬-০ গোলের জয়ে ফডেন দুই গোল করার পাশাপাশি একটি বানিয়ে দিয়েছেন। রবিবারের এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে সেরা চারে ফিরেছে চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তারা নিউক্যাসেল ইউনাইটেডকে পেছনে ফেলে চতুর্থ স্থানে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেছনে তারা।

২৭তম মিনিটে গোলমুখ খোলেন ফডেন। তিন মিনিট পর মাতেও কোভাচিচকে দিয়ে গোল করান তিনি। বিরতির আগে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৩-০ করেন ফডেন।

হাফটাইমের পরপর জেরেমি ডকু ব্যবধান আরও বাড়ান। তার বানিয়ে দেওয়া বলে ৫-০ করেন আর্লিং হাল্যান্ড। ইপসউইচের কফিনে ৬৪তম মিনিটে শেষ পেরেক ঠুকে দেন জেরেমি ম্যাকএটি।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি