হঠাৎ বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন, থাকলেন তিন ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:২১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

টানা চারবার বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। এবার আগেই সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেন। ২৬ অক্টোবর ফেডারেশন নির্বাচনের পর আজ দুপুরে হঠাৎ সালাউদ্দিন বাফুফে ভবনে এসেছিলেন। প্রায় ঘণ্টা তিনেক সময় সেখানে ছিলেন সাবেক এই সভাপতি। 

সালাউদ্দিনের হঠাৎ আগমনের কারণ নিয়ে কৌতূহল ছিল বেশ। হঠাৎ তিনি কেন ফেডারেশনে? বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার পথে সালাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেছেন, 'এটা (ভবন) বাংলাদেশের ফুটবলের হোম, এমনি আসলাম। বাংলাদেশের সাফের কিছু টুর্নামেন্ট হোস্টিং (স্বাগতিক) করতে চায় ৷ এটা নিয়ে কিছু কাজ ছিল।'

বাফুফের নতুন কমিটি এসেছে তিন মাস। এই কমিটির কার্যক্রম নিয়ে তার পর্যবেক্ষণ, 'আসলে আমি সেভাবে ফলো করি না, গণমাধ্যমও দেখা হয় না। আশা করি ভালোই হওয়ার কথা। যারা আছে, তারা ফুটবল ও খেলার সঙ্গেই ছিল।'

বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলারের বাংলাদেশে খেলার প্রক্রিয়া সালাউদ্দিনের সময়ে শুরু হয়েছিল। তার সম্পর্কে সালাউদ্দিন বলেছেন, 'হামজা বাংলাদেশের হয়ে খেললে দারুণ বিষয়। এখন এশিয়ার অনেক দেশ শ্রীলঙ্কাতেও অনেক প্রবাসী ফুটবলার খেলছে।'

এই কিংবদন্তি বাফুফে সভাপতি না থাকলেও ফুটবলের সঙ্গেই আছেন। সাফের সভাপতি পদে এখনও আছেন। সাফ এবার প্রথমবারের মতো হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চায়। এটা  কঠিন হলেও বাংলাদেশ ও ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন তিনি, 'এ রকম করার চেষ্টা অনেক দিনের। এই ভিত্তিতে খেলা হলে বাংলাদেশ ও ভারত কমার্শিয়ালি বেশি বেনিফিট পাবে। এটা বাস্তবায়ন করা কঠিনও। ভারত-পাকিস্তানের ভিসা ইস্যু আবার এখন বাংলাদেশের সঙ্গেও ( ভারত)।'

বাফুফে সূত্র বলছে, সালাউদ্দিনের মেয়াদকালের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা সম্পন্ন করতেই নাকি ভবনে এসেছিলেন। 

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু