২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৬

২০২২ সালে লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর থেকেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে, আগামী বিশ্বকাপে কি খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক? আর দেড় বছরের মতো বাকি, এখনও এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি মেসি। এই প্রসঙ্গে সবশেষ কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনিও। তার দাবি আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান মেসি। তবে চূড়ান্ত কিছু এখনই বলে দেওয়াটা একটু আগেভাগে হয়ে যায়।

দক্ষিণ আমেরিকার ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল ডিস্পোর্টসকে স্কালোনি জানালেন, ২০২৬ বিশ্বকাপে চোখ আছে মেসির। কিন্তু এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানোর সময় এখনও আসেনি।

স্কালোনি বলেছেন, ‘প্রথম যে কথা বলতে হয়, সেটা হলো সে ও তার সতীর্থরা জানে যে তাদের হাতে এখনও অনেক সময় আছে। আর প্রত্যেকেই বিশ্বকাপে খেলতে আগ্রহী। সবকিছু কোনদিকে গড়ায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা কী ভাবছি সেটা সে (মেসি) জানে। আমাদের মধ্যে সে সবচেয়ে বুদ্ধিমান।’

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গেও কথা বলেছেন স্কালোনি, ‘সে বলে দিয়েছে, আর নয়। সম্ভাব্য সেরা অবস্থায় থেকে সে শেষ করেছে। আমাকে যদি তাকে নিয়ে সিনেমা, বই, তার ফুটবল সংক্রান্ত গল্প লিখতে বলতো, আমার মনে হয় না সে যেভাবে শেষ করেছে, তার চেয়ে চমৎকারভাবে লিখতে পারতাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি