ক্লাব ক্যারিয়ারে রোনালদোর ৭০০তম জয়

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫

বয়স ৪০ হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জন্মদিনের ঠিক দুই দিন আগে সেটা উদযাপনের উপলক্ষও পেয়ে গেছেন! আল নাসরের হয়ে জোড়া গোল করে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় তুলে নিয়েছেন তিনি। তার দল আল ওয়াসলকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে ৪-০ গোলে। 

পেনাল্টি থেকে ৪৪তম মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। তার পর ৭৮ মিনিটে ওপেন প্লে থেকে করেন দ্বিতীয়টি। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে আল নাসর। ক্লাব ক্যারিয়ারে ৭০০তম জয় হলেও আল নাসরের হয়ে এটি পর্তুগিজ তারকার ৬৬তম জয়। 

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালের আগস্টে। তার পর থেকে জয়ের পাহাড় গড়েছেন। স্পোর্তিংয়ের হয়ে তিনি জিতেছেন ১৩ ম্যাচ। তার পর তো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ২০০৩ সালে। সেখানে ইংলিশ জায়ান্টদের হয়ে দুই মেয়াদে জিতেছেন ২১৪টি ম্যাচ। ৩৪৬ ম্যাচে গোল করেছেন ১৪৫টি। রোনালদোকে দুই হাত ভরে দিয়েছে মূলত রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩১৫টি ম্যাচ জিতেছেন তিনি। ট্রফি জিতেছেন ১৫টি। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ৪টি। ২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার আগে তিন মৌসুমে খেলেছেন ইতালির জুভেন্টাসে। সেখানে গোল করেছেন ৯২টি।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অবশ্য এক্ষেত্রে বেশ পিছিয়ে। ক্লাব ক্যারিয়ারে তার জয় ৬১৩টি। যার মধ্যে বার্সার হয়েই আছে ৫৪২টি!

গোলের ক্ষেত্রেও ছুটে চলেছেন রোনালদো। ৩০ জানুয়ারি পর্যন্ত তার গোল ছিল ৯২১টি। সর্বশেষ ম্যাচের জোড়ায় এখন সেটা ৯২৩। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদোর গোল সংখ্যা ১৩৫।

/এফআইআর/    
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের