সুমাইয়া-মাসুরাদের জন্য মনোবিদের শরণাপন্ন বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮

নারী দলের কোচ পিটার বাটলার বয়কট ইস্যুতে বাফুফের বিশেষ কমিটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোচ ও ১৮ জন খেলোয়াড়ের মধ্যে চাপান উতোর চলছে। তাতে মানাসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী দলের সদস্যরা। কেউ কেউ তো মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া কিংবা ডিফেন্ডার মাসুরা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তুলেও ধরেছেন। 

আগের দিন এমন ঘটনা বাইরে চলে আসার পর মঙ্গলবার রাতেই বাফুফে নারী খেলোয়াড়দের নিয়ে মনোবিদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার সকাল থেকে একজন মনোবিদ মেয়েদের নিয়ে কাজও শুরু করেছেন।

বাফুফে ভবনে  এসে সেই মনোবিদ সবার সঙ্গে আলাদা করে কথা বলছেন। বোঝার চেষ্টা করছেন, কার কী সমস্যা। মানসিকভাবে মেয়েরা যেন ভেঙে না পড়েন- সেই চেষ্টা চলছে। বাফুফের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা রাতেই সুমাইয়ার সঙ্গে কথা বলেছি। তার কী সমস্যা সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বলেছি সুমাইয়ার বিষয়টি দেখতে। এছাড়া যা বুজলাম তাদের একজন মনোবিদ দরকার। যেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। তাই আজ সকাল থেকে বাফুফে ভবনে এসে একজন মনোবিদ সবার সঙ্গে কথা বলছেন। আসলে আমরা মেয়েদের পাশে আছি। তাদের যেন কোনও সমস্যা না হয়, তার জন্য সবকিছু দেখা হচ্ছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের