‘নেইমারের পারফরম্যান্স আল হিলালের পর্যায়ের ছিল না’

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১

অনেক আশা ভরসা নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালে গিয়েছিলেন। কিন্তু চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগেই সমঝোতার ভিত্তিতে ক্লাবটি ছেড়ে পাড়ি দিয়েছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের আগস্টে যোগ দিয়ে আল হিলালে মাত্র সাত ম্যাচ খেলেছেন তিনি। চুক্তির দুই বছর পূর্ণ হওয়ার আগেই চলে যেতে হলো তাকে। ব্রাজিলের শীর্ষ গোলদাতার বিদায়ের পর প্রথমবার এনিয়ে কথা বললেন আল হিলালের প্রধান নির্বাহী এস্তেভে কালজাদা। 

নেইমার আল হিলালে যোগ দিয়ে এক বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তারপর আর ফিটনেস ফিরে না পাওয়ায় স্কোয়াডে ডাক পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল। জার্মান এক সংবাদপত্রকে কালজাদা জানালেন, আল হিলালের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করার সামর্থ্য আর নেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের।

কালজাদা বলেছেন, ‘আমাদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুবই কঠিন। বিদেশি খেলোয়াড়দের জন্য আমাদের জায়গা সীমিত। যারা আছে তারা চমৎকার করছে। আমাদের উদ্দেশ্য পূরণে যেমন পারফরম্যান্স প্রয়োজন, সেই পর্যায়ে নেই নেইমার।’

তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপরে কখনও নির্ভরশীল ছিল না আল হিলাল। এই চুক্তি বাতিল করা সব পক্ষের জন্য লাভজনক হয়েছে বললেন কালজাদা।

তিনি বলেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমরা নেইমারকে সেভাবে পাইনি। সে আসতেই লিগামেন্টের চোটে পড়লো। তার চলে যাওয়া প্রমাণ করে যে আল হিলালে আমরা এমন খেলোয়াড় চাই, যারা সর্বোচ্চ পারফরম্যান্স করতে পারে।’

কালজাদা বলেছেন, ‘নেইমার আমাদের বিপণন সাফল্যে অবদান রেখেছিল, কিন্তু আমাদের কাছে খেলার মাঠের পারফরম্যান্স সবার আগে। তারপরই আমরা উপসংহারে আসি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী তার খেলার সামর্থ্য ছিল না। চুক্তি বাতিলের সমঝোতা সব পক্ষের জন্য লাভজনক ছিল।’

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী