আগেভাগে হামজাকে নিয়ে শিলং যাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

ভারতের বিপক্ষে এশিয়ান কাপে বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচকে সামনে রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের আসন্ন এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতির সময়ক্ষণ চূড়ান্ত হয়েছে। আপাতত দুই ধাপে ঢাকায় ও সৌদি আরবে প্রস্তুতি নেওয়া হবে। এমন তথ্য জানিয়েছে, তাবিথ আউয়ালের নেতৃত্বে গঠিত ন্যাশনাল টিমস কমিটি।

ভার্চুয়াল মিটিংয়ে সোমবার বসে কমিটি। সেখানে মোট তিনটি সিদ্ধান্ত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শেষে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবেন হাভিয়ের কাবরেরা। পাঁচ দিন ক্যাম্প করার পর দল ছোট করে নিবিড় অনুশীলনের জন্য দল যাবে সৌদি আরবে। সেখানে ৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর ২০ কিংবা ২১ মার্চ দল যাবে ভারতের শিলংয়ে। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর সরাসরি শিলংয়ে পৌঁছাবে হামজা চৌধুরীসহ পুরো দল। সেখানকার আবহাওয়াসহ সবকিছুর সঙ্গে মানিয়ে নিতেই একটু আগেভাগে যাওয়া।

২৫ মার্চের গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। এই দলের ম্যানেজার হিসেবে আগের মতোই আমের খানকে দায়িত্ব দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।

ভারত ম্যাচের প্রস্তুতি ঠিকঠাক সারতে সৌদি আরবে ক্যাম্পের ফাঁকে ওয়ার্মআপ ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখছেন অনেকে। এই ব্যাপারে আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির কমতি নেই। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে আজ সভাতে প্রস্তুতি ম্যাচ নিয়ে সেভাবে কোনও কথা হয়নি। তবে দল তো ম্যাচ খেলবেই। হয়তো তা পরে জানিয়ে দেওয়া হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি