তুষারঝড়ে মেসিদের অভিষেক পেছালো

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭

কনক্যাক্যাফ অঞ্চলের বার্ষিক ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। টুর্নামেন্টে ইন্টার মায়ামির স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হওয়ার কথা। কিন্তু প্রতিকূল আবহাওয়া বাগড়া দেওয়ায় মেসিদের সেই অভিষেক বিলম্বিত হচ্ছে। উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক কনক্যাক্যাফ সোমবার জানিয়েছে, তুষারঝড়ে ম্যাচটি পেছানো হয়েছে। 

সূচি অনুযায়ী ম্যাচটা হওয়ার কথা ছিল মঙ্গলবার। এখন সেটা পিছিয়ে বুধবার করা হয়েছে। ফলে মহাদেশীয় এই টুর্নামেন্টে হাভিয়ের মাসচেরানোর পুরো দলের অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।  

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা যে, শীতকালীন ঝড়ের পূর্ব সতর্কতা জারি করেছে। সেই অঞ্চলের মধ্যে রয়েছে পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব কানসাসের কিছু অংশ এবং কেন্দ্রীয় ও পশ্চিম-মধ্য মিসৌরি।

কনক্যাক্যাফ তাদের বিবৃতিতে জানিয়েছে, চিনড্রেন্স মার্সি পার্কের ম্যাচটি খেলোয়াড় ও ভক্তদের নিরাপত্তাকে অগ্রগাধিকার দিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনক্যাক্যাফ আরও জানিয়েছে, এদিন মাঠে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। যে কারণে ম্যাচটা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্তকে আরও প্রভাবিত করেছে।   

মায়ামির চেজ স্টেডিয়ামে এই ম্যাচের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি। বিজয়ী দল তার পর শেষ ষোলোয় জ্যামাইকার ক্যাভেলিয়ারের মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী