আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৬

আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা লাগলো। শনিবার ঘরের মাঠে তারা ১-০ গোলে হারলো টেবিলের শেষ দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে।

৪৪তম মিনিটে জ্যারড বাওয়েন গোলমুখের কাছ থেকে হেড করে জাল কাঁপান। ওই এক গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

চোটের কারণে আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতার খেসারত আর্সেনালকে দিতে হয়েছে বাকি সময়। চলতি লিগ মৌসুমে ঘরের মাঠে প্রথম হার দেখতে হয়েছে তাদের।

অতিথি দলের কিপার আলফোন্সে আরেওলাকে তেমন অসুবিধায় ফেলতে পারেনি আর্সেনাল। লক্ষ্যে তারা নিয়েছে দুটি শট।

শেষ ২০ মিনিট তো আর্সেনালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। মোহাম্মদ কুদুসকে ফাউল করে লাল কার্ড দেখেন বদলি নামা মাইলস লুইস স্কেলিকে।

মিকেল আর্তেতার দল ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। কিন্তু শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পেছনে তারা। আগামীকাল রবিবার অলরেডরা ম্যানসিটির মুখোমুখি হবে।

দিনের আরেক ম্যাচে ম্যাথিউ কুনহার ১৪তম লিগ গোলে এএফসি বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ অ্যাওয়ে ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস। ইপসউইচ টাউনের মাঠে ৪-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। ৪-০ গোলে সবার শেষ দল সাউদাম্পটনকে উড়িয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী