‘অনুশীলন শুরুর আগেই কেন বাদ পড়লাম জানি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা অদ্ভুত কাজ করে দেখিয়েছেন। কিছুদিন আগে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে অনুশীলনের আগেই আবার ৮জনকে বাদ দিয়েছেন। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ কোচের এমন কাণ্ডতে অনেকেই হতবাক। 

বৃহস্পতিবার ২৮ জন খেলোয়াড় ক্যাম্পে উঠবেন। এরপর থেকে শুরু হবে অনুশীলন। অথচ এই অনুশীলন ক্যাম্পে থেকে নিজেকে প্রমাণের আশায় দিন গুণছিলেন অভিজ্ঞ ইয়াসিন খান থেকে শুরু করে নবাগত সাকিব আল হাসানসহ অন্যরা। কিন্তু কোচ কাউকে পরখ না করেই ৮ ফুটবলারকে বাদ দিয়েছেন। বলা হচ্ছে মূলত চোটের কারণে বাদ পড়েছেন তারা। 

খোঁজ নিয়ে জানা গেছে, এক বা দুজন বাদে অন্যরা সুস্থই আছেন। এই যেমন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান ২০২২ সালের পর আবারও স্বপ্ন দেখছিলেন লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন। কিন্তু তার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। ইয়াসিন বরিশাল থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘হঠাৎ জানতে পারলাম আমিসহ ৮ ফুটবলার দল থেকে বাদ পড়েছেন। কেন বাদ পড়লাম তা জানতে পারিনি। আমি তো ফিট। কোনও চোট নেই। এই তো সবশেষ ম্যাচও তো খেললাম। এখন যারা বাদ দিয়েছেন, তারা ভালো বলতে পারবেন কেন এমনটি করেছেন।’

এরপরই ইয়াসিনের কথা,‘আমরা সবাই মিলে ভারতীয় ভিসার কাজ সম্পন্ন করেছি। সেদিন তো কেউ কিছু জানালো না। কোচও কিছু বলেনি। এখন বাদ পড়লে তো কিছু করার নেই। কোচ যা ভালো মনে করেছেন, তাই হয়তো করেছেন। আমি আমার খেলা খেলে যাবো। সবার ওপরে দেশ। এখন দলে যারা আছেন তারা সবাই মিলে ভারতের বিপক্ষে ভালো ফল করবে এমন প্রত্যাশা রইলো।’

নবাগত গোলকিপার সাকিব আল হাসানও ব্যথিত,‘জাতীয় দলে জায়গা পাওয়ার কথা শুনে বাবা মাসহ সবাই খুশি হয়েছিল। এখন বাদ পড়েছি। কী আর করার... সবার জন্য শুভকামনা।’

তবে অনুশীলন না দেখে কাবরেরার আগেই খেলোয়াড় বাদ দেওয়ার বিষয়টি বাফুফের সবাই ভালো চোখে দেখছে না। একজন নির্বাহী কমিটির সদস্য তো বলেই দিয়েছেন,‘আপনি যদি অনুশীলনের আগেই খেলোয়াড় পরখ না করে বাদ দেন। তাহলে কেনই বা আগেভাগে দল ঘোষণা করতে গেলেন।এটা তো কোনও নিয়মের মধ্যে কিছু হলো না।’

কাল শুক্রবার ক্যাম্পে উঠবে দল। এরপর থেকে কিংস অ্যারেনাতে অনুশীলন শুরু হবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি